1 Answers
অভাব ও অভাব পূরণের প্রচেষ্টা বারবার আবর্তনই হলো প্রেষণাচক্র। একটি প্রতিষ্ঠানের কর্মীদের প্রয়োজন ও অভিপ্রায় সম্বন্ধে সঠিকভাবে বুঝে সে অনুসারে কাজ করার প্রতি স্বতঃস্ফূর্ত ইচ্ছা সৃষ্টি এবং নির্ধারিত প্রক্রিয়ায় কাজ আদায় করে লক্ষ্য অর্জন নিশ্চিত করা পর্যন্ত যে প্রক্রিয়া বা চক্র অবলম্বন করা হয়, তাকে প্রেষণা প্রক্রিয়া বা চক্র বলে। মানুষ অভাবের মধ্যে বাস করে। একটি অভাব পূরণ হলে নতুন আরেকটি অভাবের জন্ম হয়। এভাবে অভাব ও অভাব পূরণের প্রচেষ্টা চক্রাকারে চলতে থাকে বলে একে প্রেষণাচক্র বলা হয়।
4 views
Answered