1 Answers

একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদাবর্তন বলে।

ব্যবস্থাপক বা নির্বাহীদের মান উন্নয়নে পদাবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। আমাদের দেশের ব্যাংকসমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহীদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়।

4 views