1 Answers
অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শন করাকে ব্যবস্থাপনায় সাম্যতা বলে।
প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা নির্বাহীর নিকট হতে ন্যায়বিচার, নিরপেক্ষতা এবং সমান আচরণ আশা করে। নির্বাহীর চোখে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মী সমভাবে বিবেচিত হলে তিনি সবার সম্মানের অধিকারী হয়ে ওঠে। এতে প্রতিষ্ঠানের সাম্যতা গড়ে ওঠে।
4 views
Answered