1 Answers
যে দলিলের মাধ্যমে জনসাধারণের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে, তাকে ঋণপত্র বলে।
সাধারণ শেয়ারের মতো ঋণপত্রও সমান অংশের ক্ষুদ্র একককে ভাগ করা হয় এবং তার মাধ্যমে ঋণ সংগ্রহ করা হয়। অনেক সময় শুধু শেয়ার মূলধন দিয়ে কোম্পানি পরিচালনা সম্ভব হয় না। তখন অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য ঋণপত্র বিক্রি করতে হয়। এটি কোম্পানির মূলধন বৃদ্ধিতে সাহায্য করলেও প্রকৃতপক্ষে এটি কোম্পানির ঋণবিশেষ। ঋণপত্রের জন্য কোম্পানিকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় এবং কোম্পানির বিলুপ্তির সময় সবার আগে ঋণপত্রের অর্থ পরিশোধ করতে হয়।
4 views
Answered