1 Answers

কোম্পানির প্রবর্তকগণ জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান না জানিয়ে কার্যারম্ভের অনুমতিপত্রের আবেদনের সাথে নিবন্ধক অফিসে যে দলিল জমা দেয়, তাকে বিকল্প বিবরণপত্র বলে।

পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে বিবরণপত্র প্রচার করে। কিন্তু অনেক সময় কোম্পানির উদ্যোক্তাগণ নিজেরাই শেয়ার বা ঋণপত্র ক্রয় করে কোম্পানিতে মূলধন সরবরাহ করে। এমতাবস্থায় জনসাধারণকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানানোর প্রয়োজন হয় না। তবে নিয়ম মোতাবেক একটি বিকল্প বিবরণপত্র তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিতে হয়, যা বিকল্প বিবরণপত্র নামে পরিচিত।

5 views