1 Answers

অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তির লিখিত রূপই চুক্তিপত্র।

অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ ভবিষ্যৎ কলহ-বিবাদ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, প্রধান কার্যালয়, উদ্দেশ্য, স্থিতিকাল, পরিচালনা, ব্যবস্থাপনা পদ্ধতি, প্রত্যক্ষ অংশীদারদের মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টনের অনুপাত ইত্যাদি বিষয়সমূহ চুক্তি দ্বারা স্থির করে উক্ত চুক্তির বিষয়বস্তু সংবলিত যে দলিল প্রস্তুত করা হয়, তাই অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র।

4 views