1 Answers
‘আমার বাড়ি’ কবিতায় প্রিয়জনকে কবির নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন | বন্ধু যদি কবির বাড়িতে বেড়াতে যায় তাহলে বন্ধুকে নানা যত্নআত্তি ও আদর –সমাদর করবেন |কবি তাকে শালি ধানের চিড়ে,বিন্নি ধানের খই,বাড়ির গাছের কবরি কলা এবং গামছা-বাঁধা দই দিয়ে আপ্যায়ণ করাবেন |প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবেন তারও বর্ণনা দিয়েছেন কবি| এছাড়াও কবি বন্ধুকে নিজ বাড়ির পথও বাতলে দিয়েছেন| কোন পথে তার বাড়ি যেতে হবে ,কীভাবে বাড়ি চিনতে হবে |কবিতায় প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও অতিথি সৎকারে বাঙ্গালি জীবনের সৌজন্যও ফুটে উঠেছে|
‘আমার বাড়ি’ প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও অতিথি সৎকারে বাঙ্গালি জীবনের সৌজন্য ফুটে উঠেছে| আমার জীবনের সাথে কবিতার বেশ মিল রয়েছে| একবার ফেইসবুকে আমার একটা বন্ধু হয়েছিল | সে ঢাকা শহরে থাকত| সে কখনো গ্রাম দেখে নাই |আমি তাকে একবার আমাদের বাড়িতে তাকে নিমন্ত্রণ করেছিলাম | আমি তাকে বলেছিলাম , সে আসলে আমি তাকে আমাদের গাছের আম ,জাম ,কাঁঠালসহ বিভিন্ন ফল পেরে খাওয়াবো|
এরপর আমাদের পুকুরের চিংড়ি মাছ তাকে রান্না করে খাওয়াবো | আমাদের এলাকায় খেজুরের রস ও গুড়ের বিভিন্ন পিঠা তাকে খাওয়াবো | এরপর আমাদের বাগানে সবাই মিলে গরমের দিনে আড্ডা দিবো এবং আমাদের বাড়ির পাশের নদীতে গোসল করবো | আমি আমাদের বাড়িতে কিভাবে আসতে হবে তাও বলে দিয়েছিলাম তাকে|এসব বিষয়ের সাথে ‘আমার বাড়ি’ কবিতার অনেক মিল রয়েছে |