1 Answers
AWD এর পূর্ণরূপ হলো Alternate Wetting and Drying. ধান চাষে AWD সেচ পদ্ধতি একটি সেচ সাশ্রয়ী প্রযুক্তি। ধানক্ষেতে একটি ছিদ্রযুক্ত প্লাস্টিক পাইপ বসিয়ে মাটির ভেতরের পানির স্তর পর্যবেক্ষণ করে সেচ দেওয়াই এ পদ্ধতির বৈশিষ্ট্য। এ পদ্ধতিতে চারা রোপণের পর থেকে ৩-৪ দিন পরপর কেবল জমি ভিজিয়ে রাখতে হয়। মাঠে সেচের পানি দাঁড় করিয়ে রাখার প্রয়োজন হয় না। দানা গঠন শুরুর পর থেকে সেচ লাগে না। এ পদ্ধতিটি মাঠ পর্যায়ে ব্যবহার করে সাশ্রয়কৃত পানি দিয়ে অধিক জমি সেচের আওতায় আনা যায়।
4 views
Answered