1 Answers
অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সুষ্ঠুভাবে সম্পাদন করতে যেসব ঝুঁকি ব্যবসায়কে আর্থিক ক্ষতির সম্মুখীন করে তাকে বাণিজ্যের ঝুঁকিগত প্রতিবন্ধকতা বলে।
এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহনকালে কিংবা গুদামে থাকাকালে অগ্নিকাণ্ড, চুরি-ডাকাতি, ঝড়-তুফান, যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি কারণে পণ্য বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরূপ অনিশ্চয়তামূলক পরিবেশ থেকেই ঝুঁকিগত প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। • কারণ বাণিজ্যিক কর্মকান্ডের সাথেই ঝুঁকি ও অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত। 'তাই এই সকল ঝুঁকি ব্যবসায়-বাণিজ্যের প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
5 views
Answered