1 Answers
ব্যবসায়ে উৎপাদনকারী শাখাকে শিল্প বলে।
প্রকৃতি প্রদত্ত সম্পদকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য যেসব প্রক্রিয়া 'ব্যবহার করা হয় তাকেই শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত সম্পদের সবগুলো আমরা অনেক সময় ভোগ করতে পারি না। এ সম্পদকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য নানাবিধ প্রক্রিয়া অবলম্বন করতে হয়। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদের আকৃতিগত বা রূপগত পরিবর্তন সাধন করার প্রয়োজন হয়। আর এই সম্পদের রূপগত উপযোগ সৃষ্টিই শিল্প। তাই শিল্পকে ব্যবসায়ের উৎপাদনকারী শাখা বলা হয়।
7 views
Answered