1 Answers
প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস হলো মাছ। পুষ্টি বিজ্ঞানীদের মতে, প্রতিদিন আমাদের কমপক্ষে ৪৫.৩ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত যার মধ্যে এক-তৃতীয়াংশ হচ্ছে প্রাণিজ আমিষ। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ প্রায় ৬০% আমিষের যোগান দেয়। মাছ ভিটামিন 'এ', 'ই' সমৃদ্ধ এবং এর চামড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন 'সি' আছে যা আমাদের শরীরের জন্য কার্যকরী। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে, যা গলগণ্ড রোগে আক্রান্ত হওয়া থেকে মুক্তি দেয়। এছাড়াও এতে ক্যালসিয়াম, লৌহ, জিংক, ফসফরাস প্রভৃতি খনিজ পদার্থ রয়েছে, যা হাড় গঠনে ভূমিকা রাখে। রিবোফ্লাবিন, থায়ামিন ইত্যাদির অভাব পূরণে মাছ বিশেষ ভূমিকা পালন করে। উচ্চ রক্তচাপবিশিষ্ট রোগীদের জন্য ক্ষতিকারক কোলেস্টেরল মাছে নেই বললেই চলে। তাই প্রাণিজ আমিষ হিসেবে মাছ অধিক গুরুত্বপূর্ণ।