1 Answers

সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান হলো শিল্পায়ন। 

যে অঞ্চলে শিল্পায়ন তথা শিল্প-কলকারখানা গড়ে ওঠে, সে অঞ্চলে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হওয়ায় মানুষ কৃষিজ পেশা ছেড়ে অকৃষিজ পেশা গ্রহণ করে। ফলে উক্ত এলাকায় পেশাগত পরিবর্তন দেখা দেয়। এছাড়াও শিল্পাঞ্চল এলাকায় আয়ের সুযোগ বেশি থাকায় মানুষের সঞ্চয় বৃদ্ধি পায় যা মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখে। শিল্পায়নের অবশ্যম্ভাবী ফল হলো নগরায়ণ। নগরায়ণের ফলে মানুষের মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি তথা সামগ্রিক সংস্কৃতির পরিবর্তন সাধিত হয় যা সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

5 views

Related Questions