1 Answers

সমাজে প্রচলিত আইন-কানুন, মূল্যবোধ ও রীতিনীতির পরিপন্থি আচরণকে বিচ্যুতিমূলক আচরণ বলে।

প্রতিটি সমাজেই কতকগুলো নিজস্ব আচার-আচরণ, রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধ থাকে। সে অনুসারে সমাজ ব্যক্তির কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করে তাকে বলা হয় কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আচরণ। এই প্রত্যাশিত আচরণের বাইরে ব্যক্তি যে সকল আচরণ করে তাই বিচ্যুতি আচরণ। সুতরাং, বিচ্যুতি বলতে মূলত এমন সব আচরণকে বোঝায় যা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি । 

4 views