1 Answers

সামাজিক গবেষণার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে নমুনা জরিপ অন্যতম।

জরিপ কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু সরেজমিনে দেখা, পরিমাপ বা নিরূপণ করা। নমুনা হলো গোটা জিনিসের প্রতিনিধিত্বশীল অংশ। একটি এলাকার বা কোনো দেশের সমগ্র জনসংখ্যা সম্পর্কে গবেষণা করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা সাধারণত ঐ এলাকা বা দেশের জনসংখ্যার একটি প্রতিনিধিত্বকারী অংশকে নমুনা হিসেবে বেছে নেন এবং নমুনাভুক্ত জনসংখ্যার ওপর একটি প্রশ্নমালা প্রয়োগ করে গবেষণা চালান। এই পদ্ধতিতে গবেষণা কর্ম পরিচালনাকে 'নমুনা জরিপ পদ্ধতি' বলা হয়।

5 views