1 Answers
সমাজে যে সকল সামাজিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হলো ধর্ম।
প্রতিষ্ঠান যেমন মানুষের বহুমুখী সামাজিক স্বীকৃত বিধিব্যবস্থা, নিয়ম-কানুন ও কার্যক্রম সম্পাদন করে থাকে তেমনি ধর্মও মানুষের আচার-আচরণ, ন্যায়নীতি, পাপ-পুণ্য, অনুষ্ঠান পালন, পার্থিব ও পরলৌকিক জ্ঞান ইত্যাদি সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত। তাই বলা যায় যে, ধর্মও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের ন্যায় একটি প্রতিষ্ঠান।
4 views
Answered