1 Answers

হাক্কুল্লাহ বলতে আল্লাহর হককে বোঝায়। 

আল্লাহ তায়ালার ইবাদতের মধ্যে এমন কিছু ইবাদত রয়েছে যেগুলো প্রত্যক্ষভাবে তাঁর সাথে সম্পৃক্ত। যেমন-সালাত, জাকাত, হজ, জিকর, তাসবিহ, শোকর ইত্যাদি। কোনো মাধ্যম বা মধ্যস্থতা ছাড়াই এ কাজগুলো করা সম্ভব। এ ইবাদতগুলোর জন্য আল্লাহ ছাড়া আর কারও কাছে জবাবদিহি করতে হয় না। এ জাতীয় ইবাদতই হাক্কুল্লাহ হিসেবে খ্যাত।

4 views