1 Answers
আলোচ্য হাদিসাংশে ফিকহশাস্ত্রের গুরুত্ব প্রকাশ পেয়েছে। ইসলামি আইন শাস্ত্রের নাম ফিকহ। ইসলামি শরিয়তে 'ফিকহশাস্ত্রের' গুরুত্ব অপরিসীম। ফিকহর গুরুত্ব সম্পর্কে রাসুল (স) বলেন- 'প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে, আর দীনের খুঁটি হলো ফিকহ (তাবরানি)।' বস্তুত কুরআন ও হাদিসে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তাসম সূক্ষ্মজ্ঞানসমূহকে বিন্যস্ত করে আমলের উপযোগী করার জন্য ইলমে ফিকহের বিকল্প নেই।
4 views
Answered