1 Answers
ফিকহশাস্ত্র অধ্যায়ন করলে ইসলামি শরিয়াহ বা আইন সম্পর্কে অবগত হওয়া যায়।
ফিকহশাস্ত্র ইসলামি আইনের বিন্যস্ত গ্রন্থাবদ্ধ রূপ। ইসলামি আইনের চারটি উৎসই ফিকহশাস্ত্রের অন্তর্ভুক্ত। ফিকহশাস্ত্রের মূল লক্ষ্য হলো আল্লাহর নির্ধারিত হুকুম-আহকাম পালনের সঠিক রীতি-পদ্ধতি নির্দেশ করা। তাই বলা যায়, ফিকহশাস্ত্র অধ্যায়নের মাধ্যমে ইসলামের বিধি-বিধান সম্পর্কে সুবিন্যস্ত, সঠিক ও বিস্তারিত জ্ঞান লাভ করা যায়।
6 views
Answered