1 Answers

কিয়াসের রুকন চারটি। যথা ১. আছল বা মূল ২. ফরয়া বা শাখা ৩. ইল্লত এবং ৪. হুকুম।

মূল বলতে ঐ বিষয়কে বোঝানো হয়, কুরআন, সুন্নাহর 'নস' অথবা ইজমার ভিত্তিতে যার বিধান সাব্যস্ত হয়েছে। শাখা বলা হয় সেই বিষয়কে যার হুকুম সম্পর্কে নস বিদ্যমান নেই এবং যাকে আছলের হুকুমের সাথে সম্পর্কিত করে একই হুকুম প্রদানের প্রয়াস চালানো হয়। ইল্লত হলো এমন নির্ধারিত প্রকাশ্য বৈশিষ্ট্য, যার ভিত্তিতে আইন প্রণয়ন করা হয়েছে। আর হুকুম হলো শরিয়তের সেই হুকুম, যা আছল বা মূল সম্বন্ধে কুরআন ও হাদিসে উদ্ধৃত হয়েছে।

5 views