1 Answers

ইসলামি জীবন দর্শনে ভালোবাসা প্রবণতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, মুহাব্বাত তব'ঈ বা স্বাভাবিক ভালোবাসা। বাহ্যিক কোনো প্রভাব বা চাপ ব্যতীত কেবল স্বভাব ও অন্তরের দাবিতে কাউকে ভালোবাসা। যেমন সন্তান ও মা-বাবার মধ্যকার ভালোবাসা। দ্বিতীয়ত, মুহাব্বাতে আকলি বা বুদ্ধিভিত্তিক ভালোবাসা অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, বুদ্ধিমত্তা, উপকারিতা, সহৃদয়তা প্রভৃতি বিবেচনায় তার প্রতি ভালোবাসা। তৃতীয়ত, মুহাব্বাতে ইমানি বা বিশ্বাসভিত্তিক ভালোবাসা অর্থাৎ ইমান নবায়নের পর ইমানের অনিবার্য দাবিতে যে ভালোবাসা পোষণ করা হয়। যেমন- নবি, রাসুল ও মুমিনদের পারস্পরিক ভালোবাসা।

5 views

Related Questions