1 Answers

আন নার দ্বারা জাহান্নামকে বোঝায়। জাহান্নাম হলো শাস্তির স্থান। পরকালে মুমিনদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে তেমনি পাপীদের জন্য রয়েছে জাহান্নাম। আর জাহান্নাম বা দোজখই হলো সে শাস্তির জায়গা। আল্লাহ পাপীদের জন্য সাতটি জাহান্নাম তৈরি করে রেখেছেন। এগুলো হলো জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা, এবং লাযা। এগুলোকে নার বা আগুনও বলা হয়।

4 views