1 Answers
কুরআন সংকলনে অনন্য অবদানের জন্য হযরত উসমান (রা) কে জামিউল কুরআন (কুরআন সংকলনকারী) বলা হয়। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা) এর যুগে ইরাক, ইরান, সিরিয়া, মিশর, আফ্রিকা ও ইউরোপে ইসলাম ছড়িয়ে পড়ে। তখন কুরআন পাঠের গোত্রীয় ভিন্নতা দেখা দেয় এবং এটি ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করে। এসময় হযরত উসমান (রা) রাষ্ট্রীয় উদ্যোগে আঞ্চলিক বিকৃতিসম্পন্ন কুরআনের মতবিরোধপূর্ণ কপিগুলো সংগ্রহ করে সাহাবাদের ঐকমত্যে পুড়িয়ে ফেলেন। তারপর তিনি মূল কুরআনের কপি থেকে সাতটি অনুলিপি তৈরি করে এগুলো প্রতিটি প্রদেশে প্রেরণ করেন। ফলে কুরআন পাঠের ক্ষেত্রে একটি রীতির প্রচলন এবং এ সংক্রান্ত সব বিভ্রান্তির অবসান ঘটে। কুরআন সংকলনে এ যুগান্তকারী ভূমিকার জন্যই হযরত উসমান (রা) জামিউল কুরআন নামে খ্যাত।
125 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy