1 Answers

ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সনদকেই মদিনা সনদ বলা হয়।

কাফির ও মুশরিকদের নিপীড়ন নির্যাতনের ফলে আল্লাহ তায়ালার নির্দেশে রাসুল (স) মক্কা থেকে মদিনায় হিজরতের পর প্রত্যক্ষ করেন- সেখানকার খ্রিষ্টান, ইহুদি, পৌওলিক সবাই বিভিন্ন গোত্রে বিভক্ত এবং পারস্পরিক হিংসা ও হানাহানিতে লিপ্ত। এ পটভূমিতে রাসুল (স) মদিনাবাসীর সব নাগরিকের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ প্রতিষ্ঠা করতে এবং মদিনার নিরাপত্তা নিশ্চিত করার প্রতি মনোযোগ দেন। এ লক্ষ্যে ৬২৪ খ্রি: মদিনায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মত কয়েকটি নীতিমালার ভিত্তিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিই ইসলামের ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। এ সনদের ৪৭ টি ধারা রয়েছে।

5 views