1 Answers

জিকিরের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। আরবি 'জিকির' শব্দের অর্থ- স্মরণ করা, মনে রাখা বা বর্ণনা করা। শরিয়তের পরিভাষায়, বান্দার দৈনন্দিন জীবনে সার্বক্ষণিক মহান সৃষ্টিকর্তা আল্লাহর স্মরণকে জিকির বলে। এটি মানুষের কলব বা আত্মাকে পরিশুদ্ধ করার একটি উত্তম উপায়। সাধারণত পাপের কারণে মানুষের আত্মা কলুষিত হয়। আল্লাহর জিকির মানুষকে এ অবস্থা থেকে রক্ষা করতে পারে। জিকিরের মাধ্যমে মানুষের অন্তরের সব কলুষতা দূরীভূত হয় এবং আল্লাহর সাথে বান্দার একটি অদৃশ্য যোগসূত্র তৈরি হয়। আল্লাহর অনুগ্রহে পরিতৃপ্ত হয়ে অন্তর প্রশান্তি লাভ করে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন- জেনে রেখো, একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে (সুরা রা'দ: ২৮)।

5 views

Related Questions