1 Answers
হালাল উপার্জন ইবাদতের অন্তর্ভুক্ত। হালাল উপার্জন বলতে বৈধ, আইনানুগ বা অনুমোদিত পন্থায় উপার্জন করাকে বোঝায়। শরিয়তের পরিভাষায়, ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিস নির্দেশিত উপায়ে উপার্জন করাকে হালাল উপার্জন বলে। এটি ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত। মানুষ যদি হালাল উপার্জন করে এবং হালাল জীবিকা গ্রহণ করে, তাহলে তার ইবাদত কবুল হবে। অন্যথায় ইবাদত কবুল হবে না। সালাত, সাওম, যাকাত ও হজ প্রভৃতির মতো হালাল উপার্জনও একটি ফরজ ইবাদত। এ প্রসঙ্গে রাসুল (স) বলেন, "হালাল জীবিকা উপার্জন করা ফরজের পরে একটি ফরজ” (সহিহ বুখারি)।
4 views
Answered