1 Answers
যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত কৃষিজ পণ্য কৃষকের নিকট থেকে ভোক্তার নিকটে পৌঁছায় তাকে কৃষি পণ্যের বাজারজাতকরণ বলে। বিভিন্ন দিক থেকে কৃষিপণ্য বাজারজাতকরণে সমবায় ভূমিকা পালন করে। কৃষিপণ্য পরিবহন, প্যাকেজিং, গুদামজাতকরণ ইত্যাদি বাজারজাতকরণ ব্যয় সমবায়ের মাধ্যমে যৌথভাবে করার কারণে হ্রাস পায়। সমবায়ের মাধ্যমে বজারে চাহিদা, বাজারদর, ভবিষ্যৎ চাহিদা ইত্যাদি পণ্য সংক্রান্ত বাজার তথ্য সহজে কৃষকেরা জানতে পারে। সমবায়ের মাধ্যমে পণ্য বাজারজাত করা হয় বলে ওজনের কারচুপি, খাজনা, দালালি আড়তদারি ইত্যাদি থেকে কৃষক রক্ষা পায়।
4 views
Answered