1 Answers

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: জনজীবন বিপর্যন্ত

নিজস্ব প্রতিবেদক। ঢাকা। ২৭ শে মে ২০১৯।। সম্প্রতি যে বিষয়টি আমাদের ভাবিত করছে তা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমানে আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে জনসাধারণের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। এর নেপথ্যের কারণ অনুসন্ধান করছেন অর্থনীতিবিদগণ। বিশেষজ্ঞের মতে, এ আকস্মিক মূল্য বৃদ্ধির কারণ অনেকগুলো। প্রথমত, মুনাফালোভী মজুতদাররা প্রায়ই অধিক মুনাফা অর্জনের মানসিকতায় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, বহির্বিশ্বে খাদ্যদ্রব্যের সংকটের ফলে দেশের বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পায়। তৃতীয়ত, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি। দেশের একটি ক্ষুদ্রতম অংশ এরূপ ভাতা পেলেও অসুবিধার দায়ভার বহন করছে সমাজের বৃহত্তম অংশ। এমনকি চাকরিজীবীদের মধ্যেও কেউ কেউ এই পরিস্থিতির শিকার হয়েছেন। লক্ষণীয় ব্যাপার এই যে, সরকার কর্তৃক মহার্ঘ ভাতা ঘোষণার পরক্ষণেই অজ্ঞাত কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে। সরকারি কর্মচারীগণ যে হারে মহার্ঘ ভাতা পেয়েছেন, দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে তার চেয়ে অনেক বেশি। ফলে সরকারি কর্মচারীরাও এ সমস্যার শিকার হয়েছেন। তাই অবিলম্বে এ অনাকাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধি প্রতিরোধকল্পে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক।

মূল্য বৃদ্ধি এদেশে এটাই প্রথম তা নয়। এদেশে এটি একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে মূল্য বৃদ্ধিজনিত এমন নাজুক পরিস্থিতি সৃষ্টির ঘটনা বিরল।।। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এমনটি ঘটলে বিক্ষোভ দানা বাঁধে, সরকারকে জবাবদিহি করতে হয়। কিন্তু এদেশের সরলপ্রাণ মানুষ এরূপ কোনো ঘটনা নিয়ে বেশি মাতামাতি পছন্দ করে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা এদেশে জাতীয় সমস্যা বলেই ধরে নিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ হলেও দুর্নীতিবাজ কর্মচারী ও মুনাফাখোর ব্যবসায়ীদের লাভের পরিমাণ বেশি। এছাড়াও আন্তর্জাতিক বাজারে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে বার বার। আমাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে না। এসব ঘটনাকে কেন্দ্র করে একটা অসাধু শ্রেণি রাজনৈতিক, অর্থনৈতিক ফায়দা লুটে নিচ্ছে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বিপদাপন্ন করে যারা নিজেদের সুখ-সম্পদ আহরণের চেষ্টায় মত্ত, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। এসব অসৎ ও দুর্নীতিবাজ লোকদের উৎখাত করা এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সচেতনতা একান্ত অপরিহার্য।

6 views

Related Questions