1 Answers
"ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে"
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক প্রকল্পের রুট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর- কুড়িল- বনানী- মহাখালী- তেজগাঁও- মগবাজার- কমলাপুর- সায়েদাবাদ- যাত্রাবাড়ী- ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটিই হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার এবং সংযোগ সড়কসহ এটির মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। প্রকল্পটি থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লি. ৫১ শতাংশ, চীনভিত্তিক প্রতিষ্ঠান শেনডং ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রæপের ৩৪ শতাংশ ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড ১৫ শতাংশ অংশীদারত্বে নির্মাণ হচ্ছে। ২ সেপ্টম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের ১১.৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন।