1 Answers

১।পাওয়ার ফ্যাক্টর কম হলে কি কি অসুবিধা?

২।কিভাবে পাওয়ার ফ্যাক্টর বাড়ানো যায়?

০১ এর উত্তরঃ

পাওয়ার ফ্যাক্টর কম হলে প্রধান অসুবিধা হলো , লাইনের কারেন্ট উত্তরোত্তর হারে বৃদ্ধি পায়। ইলেকট্রিক মেশিনারীজ যেমন ; অল্টারনেটর ,ট্রান্সফরমার ,সুইচ গিয়ার এবং ক্যাবল ইত্যাদি নির্দিষ্ট মানের কারেন্ট বহনের ক্ষমতা থাকে । কিন্তু যদি পাওয়ার ফ্যাক্টর নিন্ম মানের হয় ,তাহলে কারেন্টের মান এর বৃদ্ধি পাওয়ার ফলে মেশিনারীর কার্য দক্ষতা কমে যায় এবং ব্যাপক হারে ভোল্টেজ ড্রপ হয়ে যায় । উল্লেখিত মেশিনারীজ কার্য দক্ষতা সঠিকভাবে রাখতে হলে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা একান্ত প্রয়োজন।

০২ এর উত্তরঃ

নিন্ম প্রক্রিয়ার মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা যায় :

১। সিনক্রোনাস মোটর : উক্ত মেশিনের সাহায্যে ওভার এক্সাইটেড করে PF এর মান উন্নতি করা যায় ।

২।ফেজ এ্যাডভান্স: ফেজ এ্যাডভান্স এর মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা যায় ।

৩। স্ট্যাটিক ক্যাপাসিটর : ক্যাপাসিটর এর মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা যায় ।

4 views

Related Questions

Translate into English:উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহরের এক ক্রেতা রাত দশটার দিকে পাড়ার দোকানের উদ্দেশ্যে একটি স্বল্প মূল্যের সাধারণ পণ্য কিনতে বের হলেন। ভাবছিলেন দোকনগুলো বোধহয় বন্ধ হয়ে গেছে। সাধারণত হয়ে যায়। দেখলেন আসলেও বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখলেন এক দোকনদার দোকান বন্ধ করে রিক্সায় উঠেছেন মাত্র। ক্রেতা তাকে অনুরোধ করলেন পণ্যটি দেয়া যায় কিনা। দোকনদার রিক্সা থেকে নেমে দোকান খুলে (যা সময় সাপেক্ষ) শুধুমাত্র ৫ টাকার পণ্যটি বিক্রয় করলেন। কেন? এটি কি শুধুমাত্র একটি মানবিক আচরণ নাকি দীর্ঘকালীন ব্যবসায়িক আচরনের সাথে ঐ দোকানদার আসলে দোকানের মালিক এবং তাঁর আচরণের তিনি প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থের সাথে সম্পৃক্ত করতে পেরেছেন যা তার নিজের স্বার্থের থেকে আলাদা নয়।
1 Answers 4 Views