1 Answers
বৈদেশিক বাণিজ্য দ্রুতগতিতে বৃদ্ধির সাথে সাথে বাণিজ্য-ভিত্তিক অর্থ পাচার ব্যাংক শিল্পের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সাথে প্রদর্শিত ও অপ্রদর্শিত পণ্য, সেবা এবং অঘোষিত পণ্যের চালান জড়িত। এটি বলার অপেক্ষা রাখে না যে, যেকোন দেশের জন্য এই অর্থ পাচার একটি বড় সমস্যা, আর সম্ভবত উন্নয়নশীল দেশ হলে তো কোনো কথাই নেই। বাংলাদেশের মতো দেশ যেদেশটি বিনিয়োগ বৃদ্ধি এবং পর্যাপ্ত রাজস্ব কর বৃদ্ধির জন্য প্রতিনিয়তই সযান করছে, তার জন্য এই অর্থ পাচারের ঘটনাটি আরো উদ্বেগের।
4 views
Answered