1 Answers
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম ( তৎসম শব্দের)ঃ ক. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার ই-কার বা উ-কার চিহ্ন হবে। যেমনঃ কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার ইত্যাদি। খ. রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমনঃ অর্জন, পর্বত, কর্ম, কার্য ইত্যাদি। গ. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থলে অনুস্বার (ঃ) হবে। যেমনঃ অহম্ + কার = অহংকার এভাবে- ভয়ংকর, সংগীত, শুভংকর। সন্ধিবদ্ধ না হলে ও স্থলে ং হবে না। যেমনঃ অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা ইত্যাদি। ঘ. সংস্কৃত ইন্-প্রত্যায়ন্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলিতে হ্রস্ব-ই কার হয়। যেমনঃ গুণী > গুণিজন, প্রাণী > প্রাণিবিদ্যা, মন্ত্রী > মন্ত্রিপরিষদ। তবে এগুলোর সমাসবদ্ধরূপে ঈ-কারের ব্যবহারও চলতে পারে। যেমনঃ গুণী > গুণীজন, প্রাণী > প্রাণীবিদ্যা। ইন্- প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে - ত্ব ও -তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। যেমন: কৃতী > কৃতিত্ব, দায়ী > দায়িত্ব। ঙ. বিসর্গ (ঃ) শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: ইতস্তত, কার্যত, প্রথমত, প্রায়শ।