1 Answers
অল্পবিদ্যা ভয়ংকরী
বিদ্যা অমূল্য সম্পদ। মানব কল্যানে বিদ্যার দান অপরিসীম। সভ্যতার অগ্রযাত্রায় অপরিসীম অবদান রেখে যাচ্ছে বিদ্যা বা জ্ঞান। মানুষের জীবনকে সুন্দর ও বিকশিত করে বিদ্যা বা জ্ঞান। বিদ্যানের মর্যাদা সর্বত্র। তবে স্বল্প শিক্ষিত লোকের আগ্রচার অকল্যানকর, তাই বলা হয় অন্ন বিদ্যা ভয়ঙ্কর ।
"A little learning is dangerous thing"
যারা স্বল্প শিক্ষিত ও যন্ত্র জ্ঞানের অধিকারী তারা নিজেদের অজ্ঞতাকে ঢেকে রাখে। তারা যতটা জ্ঞানী তার থেকে প্রচার করে বেশি। আর প্রকৃত জ্ঞানী কখনও আত্ম-প্রচারে ব্যস্ত হন না। জল ভরা কলস আর শূন্য কলসের যেমনি একটা পার্থক্য আছে, তেমনি পার্থক্য রয়েছে যন্ত্রবিদ্যা অর্জনকারী আর জ্ঞানীদের মধ্যে। বিদ্যান ব্যক্তিরা অল্প শিক্ষিত লোকদের মতে আকালন করেন না ৷ প্রকৃত বিধান সব সময়ই বিনয় দান করেন। নিজের অর্জিত জ্ঞানের পরিচয় দিতে গিয়ে "জ্ঞান-সমুদ্রের তীরে আমি নুড়ি কুড়াচ্ছি মাত্র” নিউটন ৷
অনেক জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও বিদ্যা তাকে বিনয়ী করেছে। অন্যদিকে স্বল্প শিক্ষিত ব্যক্তিরা নিজেদেরকে সবজান্তার ভান করে নানাভাবে সমাজের ক্ষতি সাধন করে। যেমনি করে থাকে হাতুড়ে ডাক্তার। এতে অনেক রোগীর প্রাণ বিপন্ন হয়। তাই যে কোন বিষয়ে পরিপূর্ণ শিক্ষা অর্জন প্রয়োজন। মাঝামাঝি পর্যায়ের কোন শিক্ষাই ফলপ্রসূ নয়। এজন্যই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর ।