1 Answers

বিশ্ব অর্থনীতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব

করোনাভাইরাস মহামারির প্রকোপ কাটিয়ে যখন বিশ্ব তার অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছিলো ঠিক তখনই শুরু হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ । যার কঠিন প্রভাব পড়ে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতির উপর ।  গত বছরের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয় । ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপানসহ আরও কয়েকটি দেশ রাশিয়ার ওপর নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করে ।  ফলে অস্থির হয়ে ওঠে জ্বালানী তেলের বাজার । খাদ্য-পণ্য ও সারের মতো গুরুত্বপূর্ণ পণ্যের বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয় । বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার দরপতন হতে থাকে । মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে যায় । বিশ্ববাজারে ইউক্রেন ও রাশিয়া যেসব খাদ্য-পণ্য বড় আকারে রপ্তানি করে তার মধ্যে রয়েছে –ভুট্টা, গম সূর্যমুখী তেল এবং বার্লি ।  যুদ্ধের কারণে এসব খাদ্যদ্রব্যের সরবরাহে ঘাটতি হয় । ফলে দাম অনেক বেড়ে যায় । রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের ওপর বড় প্রভাব ফেলতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন । কারণ বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (রূপপুর) এবং অন্যান্য প্রকল্পে কাজ করছে রাশিয়া । যুদ্ধের কারণে মূল্যস্ম্ফীতি বেড়ে বদলে গেছে কোটি কোটি মানুষের জীবনের ছক । যাপিত জীবন হয়ে উঠেছে দুর্বিষহ । বেড়েছে বেকারত্ব । বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাসে বলা হয়েছে, যুদ্ধের ধাক্কায় ২০২৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে । সুতরাং শান্তিপূর্ণ জীবন-যাপনে  যুদ্ধ কখনোই কারো কাম্য হতে পারে না । চাই না আর মহামারী, চাই না হত্যাযজ্ঞ । শান্তির পথে আমরা একসাথে, শান্তিই পরম ধর্ম । শান্তিই হোক বীরত্বের, যুদ্ধ হোক বন্ধ । 

4 views

Related Questions