1 Answers
উত্তর : সুভার মনের ভাব তার চোখে ফুটে ওঠে, তাই তার কালাে চোখকে তর্জমা করতে হয় না।
আমরা কথার মধ্য দিয়ে যে ভাষা প্রকাশ করি তা আমাদের নিজের চেষ্টায় গড়ে নিতে হয়। ঠিক কোনােকিছু তর্জমা করার মতাে, যা সবসময় ঠিক হয় না। সুভার বড় বড় কালাে চোখের যে ভাষা, যে উজ্জ্বলতা তাতে অবর্ণনীয় ভাবের প্রকাশ রয়েছে। যার দিকে তাকালে আর কোনাে তর্জমা করার দরকার হয় না। তার চোখ দুটোই কথা বলে। সুভার মনের ভাব তার চোখের উপরে কখনাে উজ্জ্বল হয়ে জ্বলে উঠত, আবার কখনাে স্নানভাবে নিভে আসত। কখনাে চল বিদ্যুতের মতাে, আবার কখনাে ডুবে যাওয়া চাঁদের মতাে হয়ে তার মনের ভাব প্রকাশ করত। সুভার মুখের ভাষা না থাকলেও দৃষ্টির গভীরতা স্পর্শ করা যায়। তাই সুভার কালাে চোখকে তর্জমা করতে হয় না।
69 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy