1 Answers
সমুদ্রকেন্দ্রীক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্লু ইকোনমি বলে। সমুদ্র পৃষ্ঠে যে বিশাল জলরাশি আছে এবং এর তলদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদকে টেকসই উন্নয়নের জন্য ব্যবহৃত করার নীতিই হলো ব্লু ইকোনমি। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির গুরুত্ব অপরিসীম। ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল ও উপ-কূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ৩৫০ নটিক্যাল মাইল।
5 views
Answered