1 Answers
ইউনেস্কো আন্তর্জাতিক সংস্থা মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২৫ নভেম্বর ২০১৯ সালে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থার ৪০তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে বাংলাদেশের সাথে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২৭ নভেম্বর ২০০৯ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন প্রস্তুতি কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সাথে মুজিবর্ষ একযোগে পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ইউনেস্কো মুজিববর্ষ আয়োজনে যুক্ত হওয়ায় সুযোগ সৃষ্টি হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বনেতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন আরো ব্যাপক পরিসরে তুলে ধরার।
4 views
Answered