1 Answers

“চরিত্র মানুষের অমূল্য সম্পদ”

চরিত্র মানুষের কাছে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ। এটি ঠিক থাকলে একজন মানুষ জীবনে কোথাও কোন কাজে আটকে থাকে না। সকল বাধাবিপত্তি ডিঙিয়ে পাল্লা দিয়ে এগিয়ে চলে জীবনযুদ্ধে।

প্রত্যেক মানুষই বাঁচার মত বাঁচতে চায়। আর এজন্য প্রয়োজন উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চরিত্র ছাড়া মানুষ কোন কিছু নিয়ে গর্ব করতে পারে না। চরিত্রহীন মানুষ পশুর সমান। পদে পদে তাদের লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে হয়। তাদের কেউ বিশ্বাস করে না, ভালবাসে না। চরিত্র এমনই এক সম্পদ যা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। 

The crown and glory of life is character (চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ) বলেছেন স্যামুয়েল স্মাইলস।

সততা, সত্যনিষ্ঠা, প্রেম, পরোপকারিত, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়নতা ইত্যাদি চরিত্রের মূল উপাদান। এসব উপাদান যার মধ্যে বিদ্যমান কেবল তাকেই চরিত্রবান বলে আখ্যায়িত করা যায়। স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা মানবজীবনে অপরিহার্য। কিন্তু একজন মানুষের স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা আবশ্যকতার চেয়ে বেশি থাকলেও সে যদি চরিত্রহীন হয় তাহলে তার সবকিছুই মূল্যহীন। চরিত্রবান ব্যক্তি পরশপাথরের মত। পরশপাথরের ছোয়ায় লোহা যেমন সোনায় পরিনিত হয়। তেমনই চরিত্রবান ব্যক্তির প্রভাবে তার চারপাশের ব্যক্তিরাও সুন্দর ও মহৎ জীবনের অধিকারী হয়। যেমনঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। প্রাচুর্যের বিনিময়ে পৃথিবীর সবকিছু কেনা সম্ভব হলেও চরিত্র কেনা যায় না। চরিত্রবান ব্যক্তি মানেই সকল আদর্শ। তাই আমাদের উচিৎ শৈশব থেকে চরিত্রবান হওয়ার সাধনা করা। কারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদ। বলা হয় -

"When money is lost, nothing is lost 

When health is lost, something is lost

But if character is lost, everything is lost"

অর্থঃ বিত্ত-গাড়ি-বাড়ি প্রভৃতির চেয়ে চরিত্র অনেক বড় সম্পদ। আর সম্পদ অর্থমূল্যে নয় নৈতিক ও মানবিক পবিত্রতার মানদণ্ডে বিচার করা উচিত। কাজেই আমাদের সকলেরই চরিত্রবান হওয়ার সাধনা করতে হবে।

102 views Answered

Next steps