1 Answers
Compressed Natural Gas (CNG) হচ্ছে এক ধরনের জীবাশ্মে জ্বালানি যা পেট্রোল, ডিজেল কিংবা প্রোপেনের LPG) পরিবর্তে ব্যবহৃত হয়। এটার দহনে গ্রিনহাউজ গ্যাস উৎপন্ন হয়, কিন্তু পরিবেশগতভাবে উপরিউক্ত জ্বালানিগুলোর নির্ভেজাল বিকল্প এবং এটা অন্যান্য গ্যাস অপেক্ষা অনেক নিরাপদ। ন্যাচারাল গ্যাস বায়ুর চেয়ে হালকা এবং মুহূর্তেই বায়ুতেমিশে যায়। আবর্জনা বা পচা পানি থেকে উৎপন্ন বায়োগ্যাসের (জৈব গ্যাস) সাথে CNG মিশ্রিত করা যায়। আর LPG এর পূর্ণরূপ Liquefied Petroleum Gas LPG শীতলীকৃত জ্বালানী গ্যাস, এ সমস্ত নামে প্রোপেন বা বিউটেন কে বা এদের মিশ্রণকেও নির্দেশ করা হয়। এটি মূলত দাহ্য হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ এবং জ্বালানী হিসেবে রন্ধন কার্যে, গাড়িতে ও ভবনের তাপমাত্রা বৃদ্ধিতে (HVAC) ব্যবহৃত হয়। এটির ব্যবহার প্রপ্যাল্যান্ট গ্যাস হিসেবে এবং শীতল যন্ত্রের রেফ্রিজারেটর হিসেবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এতে বিভিন্ন কার্যে সিএফসি গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি ব্যবহৃত হচ্ছে। এতে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় রোধ করা যায়। এছাড়া যখন গাড়িতে এলপিজি ব্যবহার করা হয় তখন ‘অটো গ্যাস' নামে
অভিহিত হয় ।