1 Answers
ভাবসম্প্রসারণ: মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ তার এ শ্রেষ্ঠত্ব জন্মের মাধ্যমে অর্জন করেনি বরং কর্মের মাধ্যমে অর্জন করেছে। জন্মের ব্যাপারে মানুষের নিজের কোন হাত নেই। ধনী-দরিদ্র, উঁচু-নীচু যে কোন পরিবারে তার জন্ম হতে পারে। অনেক নিচু সমাজে জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে মানুষ অনেক বড় কৃতিত্ব অর্জন করতে পারে। মানব সমাজের ইতিহাসে এর বহু উদাহরণ রয়েছে। আমেরিকার জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকন, ভারতের এ পি জে আবুল কালাম, ফ্রান্সের নেপোলিয়ান বোনাপোর্ট অতি সাধারণ পরিবারে জন্ম গ্রহণ করেছেন। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তাঁরা অসাধারণ ব্যক্তিত্ব হয়েছেন। পদ্মফুলের সৌন্দর্যই বড়। পঙ্কে জনো বলে তাকে অবহেলা করা যাবে না। নিচু কুলে জন্ম গ্রহণ করলে নিচু হতে হবে এমন কোন নিয়ম নেই। মানুষের কর্মই মানুষকে উঁচু-নিচু করে দেয়। মানুষের জন্ম কোথায় হল সেটা বিবেচ্য নয় মানুষের কাজই মানুষকে পরিচয় করিয়ে দেয়। তাই জন্ম কোথায় হল এ বিষয়টা একেবারে অযৌক্তিক। মানুষের কর্মপরিচয়ই তার আসল পরিচয়।