1 Answers
ইসলামী পরিভাষায় ইসলামিক কার্যনীতি জীবন পদ্ধতিকে শরিয়ত বলা হয়। অন্য কথায়, ইসলামী আইন কানুন বিধিবিধানকে একত্রে শরিয়ত বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ ও তাঁর রাসূল (সা:) যেসব আদেশ-নিষেধ ও পথনির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরিয়ত বলে।
শরিয়ত সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন, “অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আপনি তার অনুসরণ করুন। আর আপনি অজ্ঞদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না।
(সূরা জাসিয়া-১৮)
10 views
Answered