একটা ছেলের সাথে আমার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। এর পর আমাদের মাঝে কথা হত প্রতিদিন। এক সময় আমরা দেখা করা শুরু করি। দেখা করার এক পর্যায়ে আমরা সম্পর্কে যাই। আমাদের মাঝে অনেক ঝগড়া হত। কিন্তু কখনো ছাড়াছাড়ি হয়নি। গত ১ মাস আগে তার সাথে দেখা করতে যাই। এ সময় আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমি রাগের মাথায় তার গাল ধরি আর তাকে তুই করে বলে ফেলি। এতে করে সে আমাকে তখন কিছু না বল্লেও বাসাই এসে ফোন এ জানায় সে ব্রেক আপ করবে। এবং সে ব্রেক আপ করে। তৎক্ষনাৎ সে আমাকে জানায় সে ফ্রেন্ড হিসেবে থাকবে যেমনটা রিলেশন এর আগে ছিল।আমি তা মেনে নিয়ে কথা বলতে থাকি। কিন্তু আমি নিজেকে বুজাতে পারি না। সবসময় মনে হয় আমি তো তার পার্টনার হয়ে পাশে থাকবো। কিন্তু তাকে এগুলা নিয়ে কিছু বললে সে আমার সাথে খারাপ ব্যবহার করে। সে আমাকে আমাদের অতীত নিয়ে কথা বলতে মানা করছে। বলছে ফ্রেন্ড হিসেবে থাকতে। আমি বেশি বাড়াবাড়ি করলে সপ্তাহে একদিন কথা বলবে। এক্ষেত্রে আমার কী করতে পারি? আমি অনেক ভালোবাসি তাকে। তার অনেক রাগ আমি কিভাবে বুজাবো তাকে?

37 views

1 Answers

ফ্রেন্ড হয়ে পাশে থাকার নাম করে সে আপনাকে ব্যবহার করবে। 

আপনার জন্য সাজেশনঃঃ-

(১) সম্পর্ক ত্যাগ করুন তার সাথে 

অথবা

(২) শরীয়ত সম্মত ভাবে তাকে বিবাহ করার জন্য নিজের ও ছেলের পরিবার রাজি করান। 


★★ একজন ছেলে একটা মেয়ের বন্ধু হতে পারেনা।  কারণ, দুজন বিপরীত মুখি লিঙ্গ সেখানে থাকবে ইবলিস শয়তানের প্রয়োচনা। আর সেটার ফল হবে জীবন নষ্ট। 
37 views

Related Questions