1 Answers

স্বাস্থ্যবিধি স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার পালনীয় বিধি-বিধানই হলো স্বাস্থ্য। স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানগুলোকে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুস্বাস্থ্য অর্জন করা সম্ভব। খাদ্য গ্রহণের নিয়ম খাদ্য গ্রহণে নিচের নিয়মগুলো পালন করা ভালো- ১. নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে। ২. পচা, বাসি খাবার পরিহার করতে হবে। যে খাদ্য সহজে হজম হয়, তেমন খাবার খাওয়া উচিত। ৩. খাবার চিবিয়ে ও ধীরে ধীরে খেতে হবে। ৪. বেশি না খেয়ে পরিমিত খাবার খেতে হবে। ৫. সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। ৬. খাবারে শাকসবজির পরিমাণ বেশি থাকতে হবে।
10 views

Related Questions