1 Answers

হিন্দুধর্মের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো কর্মবাদ ও জন্মান্তরবাদ। সকল জীবই কর্ম করে। কর্মের পেছনে কোনো না কোনো কারণ যেমন থাকে তেমনি ফলও থাকে। এ ফল অবশ্যই কর্মকর্তাকে ভোগ করতে হয়। তা ভালো হোক আর মন্দ হোক। এটিই হলো কর্মবাদ। কর্মফল ভোগ করতে অনেক সময় জীবকে পুনঃপুন জন্ম নিতে হয়। এভাবে একজন্ম শেষে মৃত্যুবরণ করে অন্য জন্মগ্রহণ করাকে জন্মান্তরবাদ বলে। এ কর্মবাদ ও জন্মান্তরবাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতপক্ষে কর্মবাদ থেকেই জন্মান্তরবাদের উদ্ভব। কর্মের ফল নষ্ট হয় একমাত্র ভোগের দ্বারাই। কর্মকর্তাকে এ ফল অবশ্যই ভোগ করতে হয়। ফল ভোগের জন্যই জন্মান্তরবাদের উৎপত্তি। জন্মান্তরবাদের মাধ্যমে জীব তার কর্মের ফল ভোগ করে।
15 views

Related Questions