1 Answers
শুদ্ধি করা বলতে বিশুদ্ধ করা বা দোষমুক্ত করাকে বোঝায়। পূজার সময় পূজার যত উপকরণ রয়েছে তা সবই শুদ্ধ করে তারপর পূজা শুরু করতে হয়। যে আসনে পূজা করা হবে সে আসন শুদ্ধি করে নেওয়াকে বলা হয় আসন শুদ্ধি। আচমন বলতে যে পূজা করবে তার শুদ্ধিকে বোঝায়। নিজের হাত, পা, চোখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে তিনবার বিশুদ্ধ জল পান করে আচমন করা হয়। এরপর পূজা করতে হয়।
9 views
Answered