1 Answers

সারদা দেবী ছিলেন একজন মহীয়সী নারী। তিনি জীবনে অনেক শিক্ষামূলক দৃষ্টান্ত রেখে গেছেন। যা আমরা বিভিন্নভাবে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। তার কাছ থেকে আমরা অন্যতম প্রধান যে শিক্ষাটা পাই তা হলো ত্যাগ। ত্যাগ ধর্মের একটি অঙ্গ। ত্যাগ না করলে ঈশ্বরের সন্তুষ্টি অর্জন করা যায় না। সারদা দেবীর ত্যাগের কারণেই তার স্বামী গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ নামে জগদ্বিখ্যাত হতে পেরেছিলেন। আমরাও তার মতো ত্যাগী হতে পারি। সারদা দেবীর কাছ থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি তা হলো, সহ্যগুণ। আমরা সহিষ্ণু হলে সমাজে শান্তি বিরাজ করবে। তার মতো আমরা অন্যের দোষ না দেখে নিজের দোষও দেখব। তার মতো জগতের সকলকে ভালোবাসব। এভাবেই আমরা সারদা দেবীর শিক্ষা বাস্তবজীবনে প্রয়োগ করতে পারি।
7 views

Related Questions