1 Answers

বর্তমানে মোবাইল টেলিফোন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আশীর্বাদ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। মোবাইল টেলিফোনের মাধ্যমে আমরা সশরীরে না গিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে যোগাযোগ করতে পারি। যোগাযোগ ছাড়াও মোবাইল টেলিফোনের সাহায্যে গান শোনা, ছবি তোলা, ভিডিও করা, খুঁদে বার্তা পাঠানোর কাজ করা যায়। প্রতিনিয়ত এর উন্নতির ফলে কম্পিউটারের কাজ আমরা মোবাইল টেলিফোনে করতে পারছি। বর্তমানে শিক্ষার্থীরা এটি ব্যবহার করে বিভিন্ন অনলাইন নির্ভর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন খুব সহজেই সম্পন্ন করতে পারছে। এভাবে মোবাইল টেলিফোন আমাদের বিভিন্নভাবে সাহায্য করছে। এটি জীবনের মানকে বদলে দিয়েছে। মানুষ যেমন তার এটি বুদ্ধি দিয়ে অনেক কাজ করতে পারে তদ্রুপ মোবাইল টেলিফোনও বিভিন্ন ফাংশন ব্যবহার করে বিভিন্ন কাজ করে। এ জন্যই মোবাইল টেলিফোনকে একটি বুদ্ধিমান যন্ত্র বলা হয়।
115 views Answered

Related Questions

Next steps