1 Answers

যে স্পর্শে অস্বস্তি অনুভব হয় না তাকে নিরাপদ স্পর্শ বলে। নিরাপদ স্পর্শ এমন হতে পারে আমার মা আমাকে জড়িয়ে ধরল, ক্লাসে ভালো করায় আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দিলেন, বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম। একেক জনের সাথে নিরাপদ স্পর্শ একেক ধরনের হয়। আমার মা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না। তবে সেই একই বন্ধুর সাথে হাত ধরে ঘুরতে হয়তো আমার অস্বস্তি লাগবে না। তাই নিরাপদ স্পর্শ হতে হবে স্বস্তিদায়ক।
54 views Answered

Related Questions

Next steps