1 Answers
যেকোনো শরীরচর্চা ও খেলাধুলার আগে ওয়ার্ম আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়ার প্রক্রিয়াকে সহজ করে। নিচে ওয়ার্ম আপের প্রয়োজনীয়তা তুলে ধরা হলো
১. দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়।
২. পেশির সমন্বয়সাধন বৃদ্ধি পায়।
৩. কাজের জন্য শরীরকে প্রস্তুত করা যায়।
৪. পেশিতে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়।
৫. পেশিকে শক্ত হওয়া থেকে রক্ষা করে।
৬. মাংসপেশির সম্প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
৭. আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
৮. হৃদপিণ্ড ও ফুসফুসসহ সকল অভ্যন্তরীণ অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
৯. মানসিক উত্তেজনা কমে যায় এবং ক্রীড়া প্রদর্শন সহজতর হয়।
5 views
Answered