1 Answers
বয়ঃসন্ধিকালে শরীর দ্রুত বৃদ্ধি পায়। শরীর ও মনের বিভিন্ন ধরনের পরিবর্তনও শুরু হয়। এজন্য শরীর যত্ন নেওয়া খুব জরুরি। বয়ঃসন্ধিকালে শরীরের যত্নে যেসব বিষয় পালন করা উচিত সেগুলো নিম্নে তুলে ধরছি
• সারাদিনের শক্তির জন্য পরিমাণমতো খাবার খেতে হবে।
• মাত্রাতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলতে হবে।
• বিশুদ্ধ পানি, তাজা ফল ও ফলের রস খেতে হবে। সেই সাথে কোমল পানীয় এড়িয়ে চলতে হবে।
• পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম ও খেলাধুলা করতে হবে।
• প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমাতে হবে।
9 views
Answered