1 Answers
কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, এটি একটি নির্দিষ্ট সময় পরপর গতির পুনরাবৃত্তি করে তবে তাকে পর্যাবৃত্ত গতি বলে। এই গতিতে চলমান বস্তুর গতিপথ নির্দিষ্ট এবং নির্দিষ্ট সময় পরপর গতিপথের একই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। দোলন কাল এই গতির অন্যতম বৈশিষ্ট্য। এই গতি একটি পূর্ণ দোল দিতে যে সময় নেয় তাই তার দোলনকাল। নির্দিষ্ট অবস্থার জন্য সেই গতির দোলনকালও নির্দিষ্ট সেটাকে বাড়ানো বা কমানো যায় না। দোলনকাল পরিবর্তন করতে হলে অবস্থানের পরিবর্তন প্রয়োজন। দোলনায় দোল খাওয়া, স্প্রিং এর সংকোচন প্রসারণ এই গতির উদাহরণ।
19 views
Answered